ছাত্র আন্দোলনে হামলা: বগুড়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চেয়ারম্যানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুটি মামলা রয়েছে বলে জানায় ডিবি।
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাফিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতে শহরের কানছগাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল বাহার।
গ্রেপ্তার আব্দুল কাফি সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি উপজেলার পারতিতপরল গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে ওসি ইকবাল বাহার সাংবাদিকদের বলেন, আব্দুল কাফি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
