Published : 05 Jun 2026, 04:51 PM
সিরাজগঞ্জ সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে ভাষ্য পুলিশের।
শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান।
বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের মোয়াজ্জেম হোসেন মণ্ডল, বাগবাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধলডোব গ্রামের ময়নুল হক, একই ওয়ার্ডের সহসভাপতি ও হরিনা গোপাল গ্রামের শুকুর মাহমুদ এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ও দত্তবাড়ি মহল্লার মো. রাব্বি।
ওসি রাকিবুল হাসান বলেন, গ্রেপ্তারদের মধ্যে মোয়াজ্জেম ২০২৪ সালের ৪ অগাস্ট সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা হেনরীর বাসায় অগ্নিসংযোগ ও দুই ছাত্রকে পুড়িয়ে হত্যা মামলার আসামি। বাকিরা ৫ অগাস্ট পরবর্তী দায়ের হওয়া বিস্ফোরক মামলার আসামি।