খাগড়াছড়ি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার
আশুতোষ চাকমা খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সভাপতি।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত পৌনে ৮টার দিকে জেলা শহরের মধুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা জানান।
আশুতোষ চাকমা খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সভাপতি।
ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, সদরসহ বিভিন্ন থানায় আশুতোষের বিরুদ্ধে ২০টির বেশি মামলা রয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।
