১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে বাস উল্টে প্রাণ গেল দুজনের, আহত ১০

বাসটি সাপমারা এলাকায় পুলিশ চেকপোস্টের পর পাহাড়ের ঢালু পথ ধরে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

খাগড়াছড়িতে বাস উল্টে প্রাণ গেল দুজনের, আহত ১০
খাগড়াছড়িতে শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 01:19 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

খাগড়াছড়িতে শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। 

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাটিরাঙা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী।

এই দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন। তবে নিহতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসটি সকালের দিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসে। বাসটি সাপমারা এলাকায় পুলিশ চেকপোস্টের পর পাহাড়ের ঢালু পথ ধরে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। 

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় কমপক্ষে ১০-১২ জন আহত হয়েছে।

তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।