২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

১৫ অগাস্ট নাশকতার শঙ্কায় ঝালকাঠিতে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারদের মধ্যে একজন নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

১৫ অগাস্ট নাশকতার শঙ্কায় ঝালকাঠিতে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার
নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জলিলুর রহমান আকন্দ।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2026, 10:26 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

১৫ অগাস্ট ঘিরে নাশকতার শঙ্কায় ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার সুবিদপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম মল্লিক, দপদপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা এবং নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জলিলুর রহমান আকন্দ।

পুলিশ জানায়, ১৫ অগাস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে বিশেষ অভিযান চলছে। এর অংশ হিসেবে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, নলছিটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য নাশকতা ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গ্রেপ্তার চারজনের মধ্যে জলিলুর রহমান আকন্দ নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেভিয়েছে পুলিশ।