২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ধান শুকানো নিয়ে মারামারি, প্রাণ গেল আওয়ামী লীগ নেতার

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2026, 07:27 PM

Updated : 11 Sep 2026, 02:27 PM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ধান শুকানো নিয়ে দুই পক্ষের মারামারিতে আহত এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন।

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ।

নিহত রহিম উদ্দিন উপজেলার বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বলাইশিমুল গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বাড়ির সামনের রাস্তায় ধান শুকানো নিয়ে রহিম উদ্দিন ও তার প্রতিবেশী জসিম উদ্দিনের তর্কাতর্কি হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি বাঁধে। পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে রহিম উদ্দিনসহ অন্তত ১২ জন আহত হন।

আহত রহিম উদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আহত অন্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।