২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে

পাউবো কর্মকর্তা বলেন, যমুনা নদীর পানি আরো দুই থেকে তিন দিন বাড়ার আশঙ্কা রয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2024, 09:50 PM

Updated : 26 Aug 2026, 10:34 AM

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। 

২৪ ঘণ্টায় কাজিপুর পয়েন্টে ৫১ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ শহরের হার্ড পয়েন্ট এলাকায় ৩৫ সেন্টিমিটার পানি বেড়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জেলা উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন জানান।

রোববার তিনি বলেন, ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি কাজিপুরের মেঘাই পয়েন্টে ৫১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ দশমিক ১৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

আর সিরাজগঞ্জ শহরের হার্ড পয়ন্টে ৩৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

পাউবো কর্মকর্তা বলেন, যমুনা নদীর পানি আরো দুই থেকে তিন দিন বাড়ার আশঙ্কা রয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।