২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

তিনি ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 11:55 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

ঝালকাঠিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে কালিজিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ।

গ্রেপ্তার লিমন নকিব (৩৬) ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

শহরের স্টেশন রোড এলাকায় তার বাসা।