১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাগুরায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে দুই চালকের মৃত্যু

মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুরে এ দুর্ঘটনা ঘটে।

মাগুরায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে দুই চালকের মৃত্যু
মাগুরা হাসপাতালের অস্থায়ী মর্গ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 10:03 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

মাগুরা সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রামনগর হাইওয়ে পুলিশের ওসি মাহাবুবুর রহমান।

নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার রামনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রিপন রহমান (৪২) এবং বেঙ্গা বেরইল গ্রামের গোলাম রব্বানীর ছেলে মোহাম্মদ নাঈম (৪০)।

ওসি মাহাবুবুর রহমান বলেন, রিপন রহমান মোটরসাইকেলে করে ঝিনাইদহ থেকে মাগুরার দিকে আসছিলেন। অন্যদিকে নাঈম মোটরসাইকেলে করে মাগুরা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। আবালপুর এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন তাদের মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, নিহত দুজনের লাশ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।