২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দেয়াল চাপায় ব্যবসায়ীর মৃত্যু

রাতে আরেকজনের দোকান ঘরের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ দেয়াল ধসে নিচে চাপ পড়েন তিনি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2024, 01:18 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দেয়াল ধসে নিচে চাপা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাতে পৌরসভার বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান।

মৃত মো. নুরুল আমিন (৪০) ওই গ্রামের ফিরোজ হাওলাদারের ছেলে। তিনি পাতারহাট বন্দরে আসবাবপত্রের ব্যবসা করতেন।

ওসি ইয়াছিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে নুরুল আমিন দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। পথে মাহবুব তালুকদারের দোকান ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেয়াল ধসে নিচে চাপ পড়েন তিনি। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে; এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।