১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৬ বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ অগাস্ট: মঈন খান

“গণতান্ত্রিক পদ্ধতি ব্যতিরেকে কোনো সভ্য দেশ সৃষ্টি হতে পারে না।”

১৬ বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ অগাস্ট: মঈন খান
নরসিংদী পলাশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে বিজয় র‌্যালিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2025, 03:39 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

গত বছরের ৫ অগাস্টে আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসনের র্দীঘ ১৬ বছর পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। 

তিনি বলেছেন, র্দীঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। তাদের এই জুলুম অত্যাচারে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, সেই পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ৫ আগস্ট। তাই এ দিন ছাত্রজনতাসহ সারাদেশের মুক্তিকামী মানুষ ঢাকার রাজপথে নেমে আসে।”

মঙ্গলবার সকালে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নরসিংদীর পলাশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে বিজয় র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিজয় র‌্যালিটি ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু করে নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় মঈন খান বলেন, “আওয়ামী দুঃশাসনের সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়। এসব মামলা থেকে রক্ষা পায়নি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান।”

“তবে বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা প্রতিহিংসায় বিশ্বাস করে না “

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক পদ্ধতি ব্যতিরেকে কোনো সভ্য দেশ সৃষ্টি হতে পারে না। তাই অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে।”

বিজয় র‌্যালিতে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।