২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ওসমান হাদির ‘ইনসাফের বাংলাদেশ’ গড়তে এনসিপি নেতার পদত্যাগ

ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঝালকাঠির এ নেতা।

ওসমান হাদির ‘ইনসাফের বাংলাদেশ’ গড়তে এনসিপি নেতার পদত্যাগ
নাজমুল হাসান টিটু।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 05:33 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ নাজমুল হাসান টিটু। 

বৃহস্পতিবার নিজের ফেইসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

নাজমুল হাসান টিটু ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বাসিন্দা।

ফেইসবুক পোস্টে তিনি লেখেন, “আমি কোনো দলের না, দেশের হয়ে কাজ করতে চাই। আমি শাহাদাত বরণ করলেও দলের পক্ষে না থেকে দেশের পক্ষে থেকে করতে চাই। বিপ্লবীদের ধারণ করার মত রাজনৈতিক পরিবেশ না থাকায় আমি নিজেকে স্বতন্ত্র ও স্বাধীন রাখতে চাই। 

“যাতে করে আমি সকল অন্যায়ের প্রতিবাদ করতে পারি, নিজের বিবেকের সর্বোচ্চ ব্যবহার করতে পারি। আমি শহীদ ওসমান হাদী ভাইয়ের স্বপ্নের ‘ইনসাফের বাংলাদেশ’ গড়তে নিজেকে সব সময় আত্মনিয়োজিত রাখতে চাই।

“তাই আমি স্বইচ্ছায় ও সজ্ঞানে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম এবং নিজেকে জাতীয় নাগরিক পার্টির সকল কর্মকাণ্ড থেকে সরিয়ে নিলাম। এনসিপির জন্য রইলো শুভকামনা।”

এ বিষয়ে নাজমুল হাসান টিটু বলেন, “রাজনীতি ছেড়ে জনগণের কাতারে চলে আসলাম। জনগণের কণ্ঠস্বর হতে চাই, কোন রাজনৈতিক দলের না। শহীদ ওসমান হাদীর স্বপ্নের ইনসাফের বাংলাদেশ গড়তে সব সময় লড়ে যাব। হাদী ভাইয়ের হত্যাকারীদের বিচার করতে হবে।”