হবিগঞ্জে ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
মামলাটি অধিকর শুনানির জন্য আগামী ৫ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিএনপির কর্মসূচিতে নির্বিচারে গুলি এবং দলটি নেতাকর্মীদের অমানবিক নির্যাতনের অভিযোগে হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার এস
এম মুরাদ আলী ও সদর থানার সাবেক ওসি মাসুক আলী সহসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার দুপুরে লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মতিন বাদী হয়ে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী শামসুল হক মতিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিচারক শুনানি শেষে অধিকর শুনানির জন্য আগামী ৫ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন।
মামলার বিবরণে বলা হয়, ২০২১ সালের ২২ ডিসেম্বর জেলা বিএনপির উদ্যোগে দলটির জনসভাকে কেন্দ্র করে শায়েস্তানগরের অস্থায়ী কার্য়ালয়ে মঞ্চ তৈরি করা হয়। এতে কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
পরে বেলা ১২টা থেকে পুলিশ জনসভার সব প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে জনসভায় আসা নেতাকর্মীদের হয়রানি করে। পরে মারমুখী হয়ে নেতাকর্মীদের ওপর অন্যায়ভাবে গুলি করে।
এতে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতুসহ তিন শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়।
