সিলেটে আওয়ামী লীগ কর্মী সন্দেহে যুবককে পিটুনি
ওই যুবকের রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা চলছে, বলেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার।
সিলেটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলা গণজমায়েত কর্মসূচি চলাকালে দলটির কর্মী সন্দেহে এক যুবককে পিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার বিকাল ৫টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পিটুনির শিকার কাওসার আল মামুন সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা।
পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ গিয়ে মামুনকে আটক করে। সুনামগঞ্জের থানায় তার নামে মামলা রয়েছে। তার রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা চলছে।”
