২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কয়েল কারখানায় আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ৭টি ইউনিট

গাজীপুর সদরের বাঘের বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে উপবন ফিলিং স্টেশনের সংলগ্ন এ কারখানায় আগুন লাগে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 03:37 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

গাজীপুর সদরে মশার কয়েল তৈরির কারখানার রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটসহ স্থানীয়রা। 

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বাঘের বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে উপবন ফিলিং স্টেশনের সংলগ্ন এ কারখানায় আগুন লাগে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন। 

বেলা আড়াইটার দিকে তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটসহ স্থানীয় হাজী নূরুল ইসলাম মডেল অ্যাকাডেমির শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।