২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল।”

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 02:23 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির।

শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলছেন, সকালে জেলেরা মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলেন। ওই সময় জালের সঙ্গে আনুমানিক ৬-৭ বছর বয়সী শিশুটির মরদেহ উঠে আসে।

ওসি হুমায়ুন কবির বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। আশপাশের এলাকা ঘিরে অনুসন্ধান এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।”

এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।