১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যমুনায় ভাসছিল শিকলে বাঁধা যুবকের বিবস্ত্র মরদেহ

“ধারণা করা হচ্ছে, ওই যুবককে ৪ থেকে ৫ দিন আগে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 01:51 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে শিকলে বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সোমবার সকালে জোতপাড়া নৌকা ঘাটের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই প্রবীর ভট্টচার্য জানান।  

নিহত যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা পুলিশের।

এসআই প্রবীর বলেন, স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খব দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

তিনি বলেন, “মরদেহের শরীরে কোনো কাপড় ছিল না। হাত-পা লোহার শিকলে বেঁধে তালা দেওয়া ছিল।

“ধারণা করা হচ্ছে, ওই যুবককে ৪ থেকে ৫ দিন আগে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।”