১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝড়ে হেলে পড়া গাছে ধাক্কা, ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৮

চিকিৎসক অনিক দেব বলেন, “আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। এর মধ্যে জোনায়েদ হাসানের হাত ভেঙে গেছে।“

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2026, 04:21 PM

Updated : 26 Aug 2026, 03:42 PM

ব্রাহ্মণবাড়িয়ায় পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে আটজন আহত হয়েছে। ঝড়ে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা 

বুধবার সকাল পৌনে ৯টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ঢোকার পথে এ দুঘর্টনা ঘটে বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম।

আহতরা হলেন, রবিন (২৩), হেলাল (৪০), সায়মন (২২), তামিম (১৭), জোনায়েদ (২১), নাঈম (২০), আউয়াল (৪৫), মাহমুদুল হাসান (২৩)। তারা সবাই সিলেট বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা।

ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত ট্রেনের ছাদে থাকা আট যাত্রী ছিটকে নিচে পড়ে যায়। এতে যাত্রীরা আহত হয়। 

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের চিকিৎসক অনিক দেব বলেন, “আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। এর মধ্যে জোনায়েদ হাসানের হাত ভেঙে গেছে ।“ 

তবে সবাই শঙ্কামুক্ত। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।