২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বুধ ও বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলে জানান জনসংযোগ কর্মকর্তা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 09:38 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বুধ ও বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, স্থগিত এসব পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলে জানান জনসংযোগ কর্মকর্তা।

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া কথা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।