২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

লক্ষ্মীপুরে ওসিসহ ৩ পুলিশের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ

আদালত আগামী ২ দিনের মধ্যে মামলা নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এসপিকে নির্দেশ দিয়েছে।

লক্ষ্মীপুরে ওসিসহ ৩ পুলিশের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ

লক্ষ্মীপুর সদর থানার ওসি মোসলেহ উদ্দিন (বামে) ও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 09:45 PM

Updated : 06 Jul 2023, 09:45 PM

লক্ষ্মীপুরে ঘুষ চাওয়ার অভিযোগে সদর থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তারেক আজিজের আদালতে

এ মামলা করা হয়ে বলে বাদীর আইনজীবী মোসাদ্দেক হোসেন বাবর জানিয়েছেন।

বাদী লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ারা বেগম।

মামলার আসামিরা হলেন লক্ষ্মীপুর সদর থানার ওসি মোসলেহ উদ্দিন, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম ও এসআই জুয়েল।

মামলার এজাহারে বলা হয়, স্থানীয় খোকন প্রফেসারের সঙ্গে দেলোয়ারা বেগমের জমি নিয়ে বিরোধ ছিল। তারই পরিপ্রেক্ষিতে ৩ জুলাই বিকালে বাদীর ছেলে আরিফ হোসেনকে এসআই জুয়েল সদর থানায় নিয়ে গিয়ে নির্যাতন করেন।

আরিফকে থানা থেকে ছাড়ার জন্য দেলোয়ারার কাছে ৭০ হাজার টাকা দাবি করেন এসআই জুয়েল। 

দেলোয়ারা থানায় গেলে তার সামনে মামলার ১ নম্বর সাক্ষী আরিফকে মারধর করেন। দেলোয়ারা টাকা দিতে রাজি না হওয়ায় আরিফকে জেল হাজতে চালান করে দেন জুয়েল।

আইনজীবী মোসাদ্দেক হোসেন বাবর বলেন, “আদালত মামলা গ্রহণ করেছে। লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে (এসপি) আগামী ২ দিনের মধ্যে মামলা নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, “শুনেছি আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।”

এ বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মাহাফুজ্জামান আশরাফ বলেন, “আদালতে একটি অভিযোগ দায়েরের কথা শুনেছি। এখনও আদালতের কোনো কপি পাইনি।”