আলোচিত চাল ব্যবসায়ী রশিদের জামিন
মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কুষ্টিয়ার আলোচিত চাল ব্যবসায়ী আব্দুর রশিদকে জামিন দিয়েছে আাদলত।
কুষ্টিয়া আদালত পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, বুধবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তফা পারভেজ অর্থ আত্মসাত মামলায় এবং বিকালে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক বিচারক খায়রুল ইসলাম এনআই অ্যাক্টের আরও ১৯টি পরোয়ানাভুক্ত মামলায় আব্দুর রশিদের জামিন মঞ্জুর করেছেন।
আব্দুর রশিদ একজন চালকল মালিক; আছেন বাংলাদেশ মেজর অটো ও হাস্কিং রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদেও। কয়েকটি কোম্পানির স্বত্বাধিকারীও তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তার বিরুদ্ধে অর্থ আত্মসাত, পাওনাদারকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছিলেন আকিজ অ্যাসেন্সিয়াল লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার তোফায়েল হোসেন।
মামলার এজাহারে বলা হয়েছে, চলতি বছরের ২৬ জুন থেকে অগাস্ট পর্যন্ত দেশের প্রথম সারির শিল্প গ্রুপ আকিজ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ অ্যাসেন্সিয়াল লিমিটেডের সঙ্গে কাঁচামাল সরবরাহের চুক্তি করেন। কিন্তু শর্ত ভঙ্গ করে প্রতারণার মাধ্যমে অগ্রিম হিসেবে ৫০ লাখ ৭২ হাজার টাকা আত্মসাৎ করেন আব্দুর রশিদ।
আব্দুর রশিদের আইনজীবী হাসানুল আসকার বলেন, “গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মামলাগুলির সবই জামিনযোগ্য। মঙ্গলবার কুষ্টিয়া মডেল থানায় হওয়া ফৌজদারি মামলা বাদী পক্ষের সঙ্গে সমঝোতার শর্তে আদালত জামিন দিয়েছে।”
আরও পড়ুন:
