২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ধান ক্ষেতে ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

রোববার রাতে মোতালেব বিদ্যুৎ সংযোগ চালু করার পর সকালে সেটি বিচ্ছিন্ন করতে ভুলে যান বলে জানান স্বজনরা।

রাজবাড়ীতে ধান ক্ষেতে ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের
প্রতীকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2024, 11:41 PM

Updated : 26 Aug 2026, 10:39 AM

রাজবাড়ী সদর উপজেলায় ধান ক্ষেতে নি‌জের পাতা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে এক কৃষক প্রাণ হা‌রি‌য়ে‌ছেন।

সোমবার সকালে উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে ব‌লে জানান রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান।

মৃত মোতালেব সরদার (৭২) উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের বাসিন্দা।

ওসি মাহমুদুর রহমান জানান, মোতালেব তার ধান ক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইঁদুর মারার ফাঁদ পেতেছিলেন। রাতে বিদ্যুৎ সংযোগ চালু করতেন এবং সকালে সেটি বিচ্ছিন্ন করে রাখতেন। 

রোববার রাতে মোতালেব বিদ্যুৎ সংযোগ চালু করার পর সোমবার সকালে সেটি বিচ্ছিন্ন করতে ভুলে যান। সকালে ধান ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন মোতালেবকে খুঁজতে গিয়ে ধান ক্ষেতে তার মৃতদেহ দেখ‌তে পান বলে জানান ওসি।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি মাহমুদুর রহমান।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান তিনি।