২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারচুপি: টাঙ্গাইলে ফি‌লিং স্টেশন মা‌লিক‌কে ৫০ হাজার টাকা জরিমানা

এ ধরনের অনিয়ম ভোক্তাদের সঙ্গে প্রতারণার সামিল।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 05:34 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একটি ফিলিং স্টেশনে জ্বালা‌নি তেলে ওজ‌নে কারচু‌পির অভিযোগে মা‌লিক‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা ক‌রা হয়েছে। 

মঙ্গলবার দুপু‌রে ‘সখীপুর ফিলিং স্টেশনে’ টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ অভিযান চালান।

রুমেল বলেন, “অভিযানকালে ৫ লিটার তেলে ২৭০ মিলিলিটার এবং ১০ লিটার তেলে ৫৪২ মিলিলিটার পর্যন্ত কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

“এ ঘটনায় পাম্প কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

তিনি বলেন, “এ ধরনের অনিয়ম ভোক্তাদের সঙ্গে প্রতারণার সামিল।”

ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সখীপুর ফিলিং স্টেশনের কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে বলে ভোক্তা অধিকারের কর্মকর্তা রুমেল জানিয়েছেন।