ঝালকাঠিতে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পুলিশ জানায়, রাজনৈতিক মামলা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের মোহাম্মদ রায়হান বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- কাঁঠালিয়া উপজেলা ওলামা লীগের সাবেক সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন (৫৬) এবং পাটিখালঘাটা ইউনিয়নের একটি ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মহারাজ মল্লিক (৪৪)।
পুলিশ জানায়, উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে দেলোয়ার হোসাইনকে এবং ঝোড়খালী বাজার এলাকা থেকে মহারাজ মল্লিককে গ্রেপ্তার করা হয়।
দেলোয়ার হোসাইন উপজেলার মশাবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি চিংড়াখালী সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক। মহারাজ মল্লিক পাটিখালঘাটা ইউনিয়নের বাসিন্দা।
ওসি আবু নাছের মোহাম্মদ রায়হান বলেন, রাজনৈতিক মামলা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
