১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

রঞ্জিত কুরী নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রকাশ চন্দ্র কুরীর ছেলে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 04:20 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

নোয়াখালী সদর উপজেলায় নিখোঁজের দুদিন পর এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরের দিকে উপজেলার গোনাই রামশংকর এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম জানান।

নিহত রঞ্জিত কুরী (৫৩) নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রকাশ চন্দ্র কুরীর ছেলে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হন রঞ্জিত। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়।

ওসি তৌহিদুল ইসলাম বলেন, “নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, তিনি আগে থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন।” 

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।