২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইছড়িতে আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাকিল হোসেন ২০১৯ সালের ১৭ নভেম্বর আনসার বাহিনীতে যোগ দেন।

ফজলে এলাহী

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 12:20 AM

Updated : 05 Sep 2022, 12:20 AM

রাঙামাটির বাঘাইছড়িতে আনসার ব্যাটালিয়নের দপ্তরে এক আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৯টায় ১৮ আনসার ব্যাটালিয়নের জেনেরেটর রুমে তার মরদেহ তারে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

মৃত শাকিল হোসেন (২৩) ওই দপ্তরের জেনারেটর অপারেটর ছিলেন বলে পুলিশ বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান জানান।

ওসি আনোয়ার হোসেন খান বলেন, “আমরা ধারণা করছি গভীর রাতে কোনো এক সময় ডিশের লাইনের তার পেঁচিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে সঠিক কারণ জানা যাবে।”

শাকিল হোসেন আনসারের ২০তম ব্যাচের সদস্য। তার রেজিস্ট্রেশন নম্বর ১৯২০২২৫। তিনি ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর এলাকার আলেক হোসেনের ছেলে। ২০১৯ সালের ১৭ নভেম্বর তিনি আনসার বাহিনীতে যোগ দেন।

বাঘাইছড়ি ১৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সোহাগ পারভেজ বলেন, এভাবে একজন সদস্য চলে যাওয়া খুবই দুঃখজনক। আমি দাপ্তরিক কাজে ঢাকায় আছি। খবর শুনে প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে, ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। ব্যাটালিয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, দিঘিনালা জামতলী ২১ আনসারের পরিচালক মো. ফেরদৌস আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।