Published : 08 Jun 2026, 05:54 PM
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা ১১ নারী-পুরুষ ও শিশুকে বিএসএফ সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি-৪২ দিনাজপুর ব্যাটালিয়নের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়েছে, “রোববার গভীর রাত ৩টার পর বিএসএফ শূন্যরেখায় অবস্থানরত তিন পুরুষ, চার নারী ও চার শিশুকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বর্তমানে তারা আর সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন না।”
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্ত এলাকায় তাদের টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ছাড়া সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে বিএসএফ এই ১১ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়।