নাটোরে ১৫ বগি স্টেশনে রেখেই চলে গেল ট্রেন
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
নাটোরের লালপুর উপজেলায় স্টেশনে বগি রেখেই ট্রেন চলে যাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার জীবন বৈরাগী বলেন, ঢাকা থেকে রাজশাহীগামী ‘ধুমকেত এক্সপ্রেস’ ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি ছিল না। কিন্তু ট্রেনটি স্টেশনে পৌঁছালে ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এগিয়ে যেতে থাকে।
“ঘটনাটি বুঝতে পেরে আমরা দ্রুত নিয়ন্ত্রণ কক্ষ ও চালকের সঙ্গে যোগাযোগ করি। ১০ মিনিট পর ইঞ্জিনটি ফিরে আসে এবং বগিগুলো নিয়ে গন্তব্যে যায়।”
এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান স্টেশন মাস্টার।
