২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে তিন কলোনি ভস্মীভূত

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2024, 12:26 AM

Updated : 26 Aug 2026, 10:31 AM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি কলোনি ভস্মীভূত হয়েছে। 

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মৌচাকের আমবাগান এলাকার সুলতানের বাড়ি থেকে অগ্নিকাণ্ডের শুরু বলে জানান স্থানীয়রা।

মুহূর্তেই আগুন আশপাশের কলোনিতে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার স্টেশনের দুইটি ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটিসহ মোট চারটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। তারা প্রায় এক ঘন্টা চেষ্টার পর ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।