২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চার দফা দাবি সাতক্ষীরার ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের

সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরেন অ্যাসোসিয়েশনের নেতারা।

চার দফা দাবি সাতক্ষীরার ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের
সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2025, 05:38 PM

Updated : 26 Aug 2026, 11:56 AM

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা শাখা। 

রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে নিজেদের দাবি তুলে ধরেন অ্যাসোসিয়েশনের নেতারা। 

চার দফা দাবির মধ্যে রয়েছে, অন্যান্য ডিপ্লোমাদের নামে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের দশম গ্রেডে শূন্য পদে ডিপ্লোমা চিকিৎসকদের নিয়োগ, ম্যাটস কারিকুলামকে আধুনিকীকরণ যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নতিকরণ, অন্যান্য ডিপ্লোমা ন্যায় ও রাষ্ট্র স্বীকৃত মৌখিক অধিকারের অংশ হিসেবে উচ্চ শিক্ষার সুযোগ, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ গঠন, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন এবং ডিগ্রির নাম পরিবর্তন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলার সভাপতি ডা. মো. শাহিনুর আলম, সাধারণ সম্পাদক ডা. মো. মোজাম্মেল হোসেন, ডা. এ কে এম মশিউর রহমান, খাইরুল ইসলাম মুকুল, মাসুদ রেজা, প্রভাকর মজুমদারসহ আরও অনেকেই। 

বক্তারা জানান, অন্যান্য ডিপ্লোমার ন্যায় দশম গ্রেডে উন্নতি করুণ। অতি শীঘ্র দশম গ্রেডে শূন্য পদগুলোতে ডিপ্লোমা চিকিৎসারদের নিয়োগ দিতে হবে। কমিউনিটি ক্লিনিক এর সেবার মান বৃদ্ধি করতে সাড়ে চার হাজার মেডিকেল ডিপ্লোমা ধারী চিকিৎসারদের নিয়োগ দিতে হবে। এছাড়া সাড়ে ৪ বছরের কোর্সকে ছয় মাসের কোর্স বলে প্রচার করছে যা চরম মিথ্যাচার। এগুলো বন্ধ করে চার দফা দাবি মেনে নিতে হবে।