২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে চড়ক মেলায় ঘুরতে গিয়ে যুবকের মৃত্যু

চিকিৎসকের ধারণা, হিটস্ট্রোকে সঞ্জয়ের মৃত্যু হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2024, 01:31 AM

Updated : 26 Aug 2026, 09:31 AM

নাটোরের গুরুদাসপুর উপজেলায় চড়ক মেলায় ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে একজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার বিকালে উপজেলার ধারাবারিষা শিধুলীর ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে গুরুদাসপুর থানার ওসি মো. উজ্জল হোসেন জানান।  

মৃত সঞ্জয় ঘোষ (৩৫) উপজেলার ধারাবারিষার সুদাসন ঘোষের বড় ছেলে। তিনি পেশায় একজন মিষ্টি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি উজ্জল বলেন, শিধুলী মাঠে শুক্রবার সারা দিন সনাতন ধর্মালম্বীদের চড়ক মেলা অনুষ্ঠিত হয়। বিকালে বাড়ি থেকে সুস্থ অবস্থায় মেলাতে চড়ক ঘুরানো দেখতে যান সঞ্জয় ঘোষ। 

“সেখানে গরমে চড়ক ঘুরানো দেখতে দেখতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।” 

লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোজাহিদুল ইসলাম বলেন, “ধারণা করছি হিটস্ট্রোকে সঞ্জয়ের মৃত্যু হয়েছে। যদিও তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।”