২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে যুবক আটক

“সজীবকে ভারতের কৃষ্ণগঞ্জ থানা পুলিশ আটক করে নিয়ে গেছে।

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে যুবক আটক
ফাইল ছবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2025, 05:58 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফের হাতে এক বাংলাদেশি যুবক আটক হয়েছে।

মঙ্গলবার বিকালে এ তথ্য জানান ৫৮ বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রফিকুল আলম জানান। 

আটক মোহাম্মদ সজীব (২২) ওই উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের শফিকুর ইসলামের ছেলে। 

কর্নেল রফিকুল আলম বলেন, সোমবার দুপুরে সজীবকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও তিন বাংলাদেশি যুবক পালিয়ে এসেছে। বিষয়টি জানার পর ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিজিবি।

বিএসএফের বরাত দিয়ে তিনি বলেন, “সোমবার দুপুরে চার বাংলাদেশি ফেনসিডিল নিতে ভারতে যান। এ সময় বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান চলছিল। অভিযানে ভারতীয় তিন নাগরিকের সঙ্গে সজীবও আটক হন। তাকে ভারতের কৃষ্ণগঞ্জ থানা পুলিশ আটক করে নিয়ে গেছে।”

এ বিষয়ে সজীবের মা সাবিনা খাতুন বলেন, “সোমবার দুপুরে গ্রামের তিন-চারজন ছেলের সঙ্গে সজীব বেরিয়ে যায়। পরে অন্যরা ফিরে এলেও সে ফেরেনি।”