২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ঘেরে যুবকের লাশ, বুকে-মাথায় গুলি

ওসি বলেন, “আমরা সবকিছু যাচাই-বাছাই করে দেখছি।”

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 08:37 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

খুলনা নগরীর দৌলতপুর এলাকায় একটি ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান দৌলতপুর থানার ওসি মো. মুরাদুল ইসলাম।

নিহত ওমর ফারুক (২৫) সাতক্ষীরা জেলার মৃত ইব্রাহিম শেখের ছেলে।

ওসি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ওমর ফারুকের মাথায় ও বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে। কারা ও কী কারণে ওমর ফারুককে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। 

মুরাদুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওমর ফারুক খানজাহান আলী থানার জাব্দিপুর গ্রামে, আবার কখনও মহেশ্বরপাশা এলাকায়, কখনও রাজশাহীতেও থাকতেন। আমরা সবকিছু যাচাই-বাছাই করে দেখছি।”

তিনি বলেন, মরদেহ উদ্ধারের পর তার বোনকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।