২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ডেভিল হান্ট:  কুমিল্লায় সাবেক ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার

তাদের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ মামলা রয়েছে।

ডেভিল হান্ট:  কুমিল্লায় সাবেক ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার
মতিউর রহমান খান রুমেল ও মো. লিটন রেজা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2025, 11:26 PM

Updated : 26 Aug 2026, 11:50 AM

কুমিল্লার বুড়িচংয়ে 'অপারেশন ডেভিল হান্টের’ অভিযানে সাবেক এক ছাত্রলীগ নেতা ও এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগের মামলায় শনিবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বুড়িচং থানার ওসি আজিজুল হক।

গ্রেপ্তাররা হলেন- ছাত্রলীগের বুড়িচং উপজেলার সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেল এবং বাকশীমূল ইউনিয়ন পরিষদের সদস্য মো. লিটন রেজা। 

রুমেল সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের প্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। 

অন্যদিকে লিটন রেজা ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশ ইউনিয়ন পরিষদের মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন বুড়িচং উপজেলার সভাপতি ও বাকশীমূল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। 

ওসি আজিজুল হক জানান, শনিবার দুপুরে উপজেলা সদরের নিজ বাসার সামনে থেকে রুমেল খানকে এবং বাকশীমূল আনন্দপুর এলাকা থেকে লিটন রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ মামলা রয়েছে।