২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রঞ্জিত বাড়ির পাশের সড়ক দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন।

মাগুরায় বাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু
মাগুরার শালিখা থানা। ফাইল ছবি

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2025, 03:47 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

মাগুরার শালিখা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছোট থৈপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শালিখা থানার ওসি ওলি মিয়া জানান।  

নিহত রঞ্জিত বিশ্বাস (৪৭) ওই গ্রামের মৃত রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রঞ্জিত বাড়ির পাশের সড়ক দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছু পরেই তিনি মারা যান। 

ওসি ওলি মিয়া বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।