২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাছের সঙ্গে বাইকের ধাক্কায় নারী নিহত, আহত স্বামী-সন্তান

বরিশালের উজিরপুর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে

গাছের সঙ্গে বাইকের ধাক্কায় নারী নিহত, আহত স্বামী-সন্তান

ফাইল ছবি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 03:32 PM

Updated : 29 Aug 2022, 03:32 PM

বরিশালের উজিরপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক নারী নিহত হয়েছেন; আহত হয়েছেন তার স্বামী ও সন্তান।

সোমবার সকাল ৯টায় বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার ওসি মো. কামরুল হাসান জানান।

নিহত সুলতানা বেগম (২২) শরীয়তপুরের নড়িয়া উপজেলার নমাসর গ্রামের রাজু চৌকিদারের স্ত্রী।

আহত রাজু চৌকিদার (২৭) ও ছেলে আয়ানকে (২) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শরীয়তপুর থেকে রাজু স্ত্রী ও সন্তানকে মোটরসাইকেলে নিয়ে কুয়াকাটা যাচ্ছিলেন। আটিপাড়া সড়কের সংযোগস্থলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।

মোটরসাইকেল থেকে ছিটকে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান সুলতানা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গৌরনদী হাইওয়ে থানা নেবে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবারের অন্য সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।