২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় হৃদরোগে এসআইয়ের মৃত্যু

এসআই সাঈদুজ্জামান সাতক্ষীরা সদরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির দায়িত্বে ছিলেন।

সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় হৃদরোগে এসআইয়ের মৃত্যু
এসআই সাঈদুজ্জামান কুষ্টিয়ার পারমৃত্তিকাপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর মণ্ডলের ছেলে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2025, 03:41 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মৃত এসআই সাঈদুজ্জামান (৪৯) সাতক্ষীরা সদরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির দায়িত্বে ছিলেন। তিনি কুষ্টিয়ার পারমৃত্তিকাপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর মণ্ডলের ছেলে। 

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, বৃহস্পতিবার রাতে কাটিয়া লস্করপাড়া এলাকায় দায়িত্ব পালন করছিলেন সাঈদুজ্জামান। হঠাৎ তিনি বুকে তীব্র ব্যাথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।