২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার

“ককটেল সদৃশ বস্তগুলো উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পরে সেগুলো ধ্বংস করা হবে।”

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2024, 06:01 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা চত্বরে টিনশেড ঘর থেকে ছয়টি ককটেল সদৃশ বস্ত উদ্ধার করেছে পুলিশ।

হরিরামপুর থানার ওসি মো. আব্দল মুমিন জানান, বুধবার দুপুরে স্থানীয়রা মুক্তিযোদ্ধা সংসদ পুরাতন টিনশেডের ঘরের

জানালা দিয়ে ককটেল সদৃশ বস্ত দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে।

মুক্তিযোদ্ধা সংসদ পুরাতন টিনশেডের ঘরের দায়িত্বে থাকা আকতার হোসেন বলেন, “৫ অগাস্টের পর থেকে এ ঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। এর মধ্যে ঘরটি খোলা হয়নি। কেউ বসেও না।

“দুপুরে উপজেলা সদর সংলগ্ন দাসকান্দি বয়ড়া গ্রামের আমিনুল ইসলাম বাবু আমাকে টিনশেড ঘরটি খুলে দিতে বলে। আমি খুলে দিলে কয়েকজন জানালা দিয়ে তাকিয়ে টেবিলে রাখা ছয়টি ককটেল সদৃশ বস্ত দেখে থানায় খবর দেয়।”

উপজেলা সদরের দাসকান্দি গ্রামের আমিনুল ইসলাম বাবু বলেন, “পরিত্যক্ত ভবনটিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বসার উদ্দেশ্যে আক্তার হোসেনকে পরিত্যক্ত ঘরটি আমি খুলে দিতে বলি। আমিসহ স্থানীয় বেশ কয়েকটি টেবিলে রাখা ছয়টি ককটেল সদৃশ বস্ত দেখতে পাই।”

ওসি বলেন, “ককটেল সদৃশ বস্তগুলো উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পরে বিশেষজ্ঞ টিমের সঙ্গে আলাপ করে সেগুলো ধ্বংস করা হবে।”