২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে যুবদল কর্মীর বিরুদ্ধে মামলা

মামলায় চররমনী মোহন ইউনিয়নের যুবদল কর্মী আল আমিন ছৈয়ালকে আসামি করা হয়েছে।

লক্ষ্মীপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে যুবদল কর্মীর বিরুদ্ধে মামলা
প্রতীকী ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2026, 10:57 PM

Updated : 26 Aug 2026, 03:44 PM

লক্ষ্মীপুর সদর উপজেলায় ধর্ষণের অভিযোগ এনে এক যুবদল কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন এক গৃহবধূ।  

লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আবু হানিফ বলেন, ওই গৃহবধূ শনিবার রাতে মামলাটি করেছেন। মামলায় চররমনী মোহন ইউনিয়নের যুবদল কর্মী আল আমিন ছৈয়ালকে আসামি করা হয়েছে। 

মামলায় বলা হয়েছে, গৃহবধূর স্বামী প্রবাসী। বিভিন্ন সময় যুবদল নেতা তাকে উত্ত্যক্ত করতেন। ২৮ মে রাতে ঘর থেকে বের হওয়ার পর গলায় ছুরি ধরে তাকে ধর্ষণ করা হয়। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়। 

ভুক্তভোগী গৃহবধূর ভাই বলেন, “আমরা অপরাধীর বিচার চাই।”

এ ব্যাপারে জানতে আল আমিন ছৈয়ালের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই আবু হানিফ বলেন, “মামলাটির তদন্ত চলছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।”