২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধে দুপ‌ক্ষে‌র সংঘর্ষে নিহত ১

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত হ‌য়ে‌ছেন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 09:30 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

রাজবাড়ী সদর উপ‌জেলার জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘ‌র্ষে এক ব্যক্তি নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত হ‌য়ে‌ছেন।

সোমবার সকা‌লে উপ‌জেলার রামকান্তপুর ইউনিয়‌নের বেথুলিয়া মিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে ব‌লে জানান রাজবাড়ীর অতিরিক্ত পু‌লিশ সুপার তাপস কুমার পাল।

নিহত আতর আলী (৫৫) ওই এলাকার বা‌সিন্দা। 

আহতরা হলেন- বেথুলিয়া খোন্দকার পাড়া গ্রামের প্রয়াত শফিক উদ্দিন শেখের ছেলে সিদ্দিক শেখ (৪০) ও আফাজ শেখ (৪৫), জয়নালের ছেলে শাহীন (৩৬), নূর উদ্দিনের ছেলে দুলাল (৫৫), মিয়া পাড়ার নবু মণ্ডলের মেয়ে নিঝুম (২০), আব্দুল জলিল শেখেরে ছেলে ইদ্রিস শেখ (৪০) ও আব্দুল কুদ্দুস শেখ (৫০), আইনুদ্দিন শেখের ছেলে মোস্তফা শেখ (৩৫), আব্দুল জলিলের ছেলে আব্দুল বারেক শেখ (৫০), আব্দুল বারেকের মেয়ে মুনিয়া (২০), আব্দুল বারেক শেখের স্ত্রী হাসি বেগম (৪৫), মোমিন মোল্লার মেয়ে মৌসুমি (৩৩), জলিল শেখের মেয়ে মনোয়ারা (৪০) এবং আতিয়ার মোল্লার ছেলে আবু বক্কর (২৪)। তারা রাজবাড়ী সদর হাসপাতালে চি‌কিৎসাধীন।

অতিরিক্ত পু‌লিশ সুপার তাপস কুমার পাল বলেন, বেথুলিয়া মিয়া পাড়া এলাকার রজব শেখের সঙ্গে সূর্য মিয়া পরিবারের দীর্ঘদিন ধরে জ‌মি নি‌য়ে বিরোধ চলে আসছিল। সকা‌লে কথা-কাটাকা‌টির এক পর্যা‌য়ে দুই পক্ষের লোকজন সংঘ‌র্ষে জড়িয়ে পড়েন। 

এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। প‌রে তা‌দের উদ্ধার ক‌রে রাজবাড়ী সদর হাসপাতা‌লে ভর্তি করা হয়। তাদের মধ্যে আতর শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তাপস কুমার পাল বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।