২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে শত্রুতার জেরে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ

তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন শহিদুল ইসলামের ছেলে মশিউর রহমান বাবু।

কুড়িগ্রামে শত্রুতার জেরে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ

আগুনে আসবাবপত্রসহ একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 06:49 PM

Updated : 30 Oct 2022, 06:49 PM

কুড়িগ্রামে পূর্ব শত্রুতার জেরে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

রোববার ভোরে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের মুক্তারাম গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান।

তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি; মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া জানায়, রোববার ভোরে ওই গ্রামের নুর বকসের বাড়িতে লাগা আগুনে আসবাবপত্রসহ একটি বসতঘর সম্পূর্ণ এবং অপর একটি ঘরের অর্ধেক অংশ পুড়ে গেছে।

এ সময় স্থানীয় লোকজন ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

থানায় দেওয়া অভিযোগে বলা হয়, নুর বকসের সঙ্গে প্রতিবেশী শহিদুল ইসলামের দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছে। এরই জেরে প্রতিপক্ষের লোকজন নুর বকসের বাড়িঘরে আগুন লাগিয়ে দিয়েছে। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন শহিদুল ইসলামের ছেলে মশিউর রহমান বাবু।