২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

নাটোরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

মিরাজকে বাড়ির পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

নাটোরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুকুরে ডুবে নিহত শিশুর স্বজনরা আহাজারি করছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 05:14 PM

Updated : 23 Oct 2023, 05:14 PM

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক।

নিহত দুই বছর বয়সী মো. মিরাজ এলাকার মাসুল আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবু সিদ্দিক বলেন, সকালে বাড়ির পাশে খেলা গিয়ে নিখোঁজ হয় মিরাজ। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি সংলগ্ন একটি পুকুরে তাকে ভাসতে দেখেন স্বজনরা।

এরপর তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আবেদনে পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

এর আগে রোববার সকালে ওই উপজেলার জোনাইলের চৌমুহান এলাকায় বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।