২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ

দণ্ডপ্রাপ্ত আসামি জামিন নিয়ে পালিয়ে যান।

যশোরে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ

যশোরের জেলা ও দায়রা জজ আদালত।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2022, 09:38 PM

Updated : 08 Aug 2022, 09:38 PM

যশোরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে ১৮ বছর পর এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

সোমবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নীলুফার শিরিন আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মো. মোস্তাফিজুর রহমান মুকুল জানান।

দণ্ডপ্রাপ্ত ওসমান আলী যশোর ঝিকরগাছা উপজেলার দিঘড়ি গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি জামিন নিয়ে পলাতক হয়েছেন।

মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, ওসমানের স্ত্রী রাশিদা খাতুন ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামের সন্তোষ আলী গাজীর মেয়ে। ওসমান ২০০৪ সালের ৭ মার্চ যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের বাবা পাঁচজনকে আসামি করে আদালতে মামলা করেন। পরে সেটি ঝিকরগাছা থানায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান, আসামি ওসমান আলী অভিযুক্ত করে এবং অপর চারজনকে অব্যাহতির আবেদন করে আদালতে অভিযোগপত্র দেন।

সাক্ষ্য শেষে বিচারক ওসমানকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করেছেন বলে জানান আইনজীবী।