ঢাবির বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে সাবেক শিক্ষার্থীর অনুদান
অপরাজিতা সাহা তার মায়ের নামে ট্রাস্ট ফান্ড করার জন্য পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন।
ঢাকা ইউনিভার্সিটি বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে এককালীন অনুদান দিয়েছেন আজীবন সদস্য অপরাজিতা সাহা।
১৯৭৭ সালে স্নাতকোত্তর করা এই শিক্ষার্থী তার মায়ের নামে ট্রাস্ট ফান্ড করার জন্য পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন।
এজন্য অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আতহার উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আবুল বাশার তাকে ধন্যবাদ জানিয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আসফাক আহমদ জানান, ২০১৫ সালে এই অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করে। বর্তমানে এর সদস্য সংখ্যা ৭৮০।
সংগঠনটি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সহায়তা ও চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণ, সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন, বৃক্ষ রোপণসহ বিভাগের উন্নয়ন কাজে সহায়তা প্রদান করে যাচ্ছে বলে জানান অধ্যাপক আসফাক।
