২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মহানগর বিএনপির নেতৃত্বে মামুন-রিটন

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

রাজশাহী মহানগর বিএনপির নেতৃত্বে মামুন-রিটন
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন (বায়ে) এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 08:49 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

বিএনপির রাজশাহী মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

১৪ সদস্যবিশিষ্ট কমিটিতে মামুনুর রশিদ মামুন সভাপতি এবং মাহফুজুর রহমান রিটন সাধারণ সম্পাদক হয়েছেন। এই কমিটি পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে রয়েছেন নজরুল হুদা। এ ছাড়া সহসভাপতি হিসেবে আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী দায়িত্ব পেয়েছেন।

অপরদিকে, বজলুল হুদা মন্টুকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রবিউল ইসলাম মিলুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 

এ ছাড়া মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসাকে ১ নম্বর সদস্য এবং মাইনুল আহসান পান্নাকে ২ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে।

নেতাকর্মীরা জানিয়েছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার অংশ হিসেবেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে রাজশাহী মহানগরে বিএনপির কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।