১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতি ঢাকায় গ্রেপ্তার

মঙ্গলবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে মানিকগঞ্জ সদর থানা ওসি জানান।

মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতি ঢাকায় গ্রেপ্তার
মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 04:55 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকার দারুস সালাম থানার এস এ খালেক এলাকা থেকে মঙ্গলবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে মানিকগঞ্জ সদর থানা ওসি এস এম আমানউল্লাহ জানান। 

বাবুল সরকার মানিকগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। 

পুলিশ জানায়, বাবুলের বিরুদ্ধে সদর থানায় মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।