কক্সবাজারে অনুপ্রবেশের সময় ৩৮ রোহিঙ্গাকে ফেরাল বিজিবি
রাতের আঁধারে রোহিঙ্গাদের নৌকাগুলো শূন্যরেখা পার হয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায়।
কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।
শনিবার রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নাফ নদী সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গা ভরতি কয়েকটি নৌকা ভেড়ে বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান।
ফেরত পাঠানোদের মধ্যে ১৯ জন শিশু, ১১ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছে বলে জানান তিনি।
লেফটেনেন্ট কর্নেল মহিউদ্দীন বলেন, শনিবার রাতে টেকনাফে নাফ নদীর পয়েন্ট সীমান্তে বিজিবির সদস্যদের নিয়মিত নদরদারি অব্যাহত ছিল। এক পর্যায়ে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে কয়েকটি নৌকায় কিছু রোহিঙ্গাকে ঢুকতে দেখা যায়। পরে তাদের বহনকারী নৌকাগুলো নাফ নদীর কিনারায় ভিড়লে বিজিবির সদস্যরা অনুপ্রবেশে বাধা দেন।
“বাধা পেয়ে রোহিঙ্গাদের নৌকাগুলো শূন্যরেখা পেরিয়ে মিয়ানমার দিকে চলে যায়। এসব নৌকায় অন্তত শিশুসহ ৩৮ জন রোহিঙ্গা রয়েছে। “
