২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে দানোত্তম কঠিন চীবর দান উদযাপিত

দীঘিনালার ঐতিহ্যবাহী বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজবিহারে দানোত্তম কঠিন চীবর দান উদযাপিত হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 10:06 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

নানা আনুষ্ঠানিকতায় খাগড়াছড়ির দীঘিনালার ঐতিহ্যবাহী বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজবিহারে দানোত্তম কঠিন চীবর দান উদযাপিত হয়েছে। 

বুধবার বৌদ্ধ রাজবিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে কঠিন চীবর ও সংবর্ধনা অনুষ্ঠানে দূর- দূরান্ত থেকে হাজারো পূণ্যার্থী অংশ নেন। 

পূণ্যার্থীরা পঞ্চশীল গ্রহণ শেষে, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পানীয় দান, বুদ্ধ মূর্তি দান, চীবর দান, কল্পতরু দানসহ নানাবিধ দান করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনয় অধিকরণ বোর্ডের সভাপতি ভদন্তঃ সুমনা মহাথেরো। এ সময় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সভাপতি প্রজ্ঞাজ্যোতি মহাথেরো, পার্বত্য ভিক্ষু সংঘের উপ-সংঘরাজ ভদন্তঃ প্রজ্ঞা লঙ্কার মহাথেরো, ধর্ম দেশক ক্ষেমাচারা মহাথেরো ও জ্ঞান নন্দ মহাথেরো, সাধারণ সম্পাদক লোক মিত্র থেরো, তথ্য ও প্রকাশনা সম্পাদক করুণা বংশ থেরো উপস্থিত ছিলেন। 

আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের জীবদ্দশায় তার প্রধান সেবিকা বিশাখা ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, রং করা, বয়ন ও সেলাই শেষে চীবর বিশেষ পরিধেয় বস্ত্র দান কাজ সম্পাদন করেন। বৌদ্ধরা এই ধর্মীয় উৎসবকে কঠিন চীবর দান বলেন।