বগুড়া প্রেস ক্লাব ভবন ও মসজিদের পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরে তারেক রহমান প্রেস ক্লাব চত্বরে একটি সোনালু ফুলের চারা রোপণ করেন।
বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার দিনভর বগুড়ায় বিভিন্ন কর্মসূচি শেষ করে রাত সোয়া ৭টায় প্রধানমন্ত্রী বগুড়া প্রেস ক্লাবের নিজস্ব বহুতল ভবনের উদ্বোধন করেন।
এ সময় সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “আপনারা আবেদন করুন। বগুড়ায় পিআইবির শাখা করার ব্যাবস্থা করা হবে।”
পরে তারেক রহমান প্রেস ক্লাব চত্বরে একটি সোনালু ফুলের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ।
এর আগে প্রধানমন্ত্রী নিজের উদ্যোগে গড়া বায়তুর রহমান মসজিদের পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করেন।
