Published : 20 Jul 2025, 08:14 PM
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাপের কামড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ওই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে বলে সিভিল সার্জন মোহাম্মদ ছাবের জানান।
নিহত রেকসন চাকমা (১০) উপজেলার কবাখালী ইউনিয়নের জাম্বুড়া পাড়ায় বাসিন্দা এবং হাজাছড়া জোড়াব্রিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
পরিবার জানায়, শনিবার রাত ২টার দিকে একটি বিষধর কালাচ সাপ রেকসনকে কামড় দেয়। তাকে ওঝা দিয়ে ভাল করার চেষ্টা করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিভিল সার্জন বলেন, “হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনাম আছে। সাপে কাটার পর যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসা উচিত।”